একটি বিষয় স্পষ্টিকরণ!
বিষয়ঃ
মহর্ষি দয়ানন্দ সরস্বতী কি বিনাকারণে পশু হত্যাকে সমর্থন করতেন?
সনাতনী এবং মুমিন(মূর্খ) এর কথোপকথন,
মুমিনঃআসসালামু আলাইকুম!
সনাতনীঃনমস্তে!
মুমিনঃভাই স্বামী দয়ানন্দ সরস্বতীতো প্রাণী হত্যাকে সমর্থন করতেন না!
সনাতনীঃহ্যাঁ,উনি বিনাকারণে(মাংসভক্ষণের জন্য,বলির উদ্দেশ্যে) প্রাণীহত্যা সমর্থন করতেন না।
মুমিনঃকিন্তু উনি যজুর্বেদ এর ভাষ্য করতে গিয়ে (১৩/৪৮,৫০ এবং ৫১) নং মন্ত্রগুলোর বিষয় লিখতে গিয়ে লিখেছেন,
"পুনঃ এই মনুষ্য কী করিবে এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে" ৷৪৮
"পুনঃ কী কী পশুদিগকে না মারা এবং কী কী পশুদিগকে মারা উচিত, এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে"। ৫০
"পুনঃ মনুষ্যদিগকে কোন্ পশু না মারিবার এবং কোন্ পশু মারিবার যোগ্য বলা হইয়াছে – এই বিষয় পরবর্তী মন্ত্রে বলা হইয়াছে" ।৫১
সনাতনীঃপ্রথমে এটা বলুন!মহর্ষি দয়ানন্দ সরস্বতী কি কোথাও বলেছেন যে,"কোন হিংস্র প্রাণী আক্রমন করলে তাকে প্রতিহত না করে চুমু দিতে"?
মুমিনঃহয়তো এমন কথা বলেন নি!
সনাতনীঃ তাহলে স্ববিরোধ হয় কি করে?সেই মন্ত্রগুলোর ভাবার্থও দেখুন।
ভাবার্থঃ- মনুষ্যদিগের উচিত এক ক্ষুরযুক্ত অশ্বাদি পশু এবং উপকারক বনের পশুকে কখনও কেহ মারিবে না । যাহাদের মারিলে জগতের ক্ষতি এবং না মারিলে সকলের উপকার হয় তাহাদের সর্বদা পালন পোষণ করিবে এবং যাহারা ক্ষতিকর পশু তাহাদের মারিবে । ৪৮ ॥
পয়েন্ট বি নোটেটঃউপকারী পশুদের মারিবে না,ক্ষতিকর পশুদের মারিবে।
ভাবার্থঃ- হে রাজন! যে সব মেষাদির লোম ও ত্বক্ মনুষ্যদিগের সুখের জন্য হয় এবং যে ঊট ভার উঠাইয়া মনুষ্যকে সুখ প্রদান করে তাহাদেরকে যে দুষ্টব্যক্তিরা মারিতে চাহে তাহাদিগকে সংসারের দুঃখদায়ী মনে করিবে এবং তাহাদেরকে ভালমতো দন্ড দেওয়া উচিত এবং যে বন্য উট ক্ষতিকারক হয় তাহাদেরকেও দন্ড দেওয়া উচিত ॥ ৫০ ॥
পয়েন্ট বি নোটেটঃক্ষত্রিয়ের আরেক নাম রাজন্য,কারণ তারা রাজ্য রক্ষা করেন।যারা উপকারী ঊটদের মারিতে চাই তাদের দন্ড দিবে আবার বন্য ঊট(মুমিন) ও যদি ক্ষতিকারক হয় তাদেরকেও দন্ড দিবে।
ভাবার্থঃ- মনুষ্যদিগের উচিত যে, ছাগ ও ময়ুরাদি শ্রেষ্ঠ পশুদিগকে মারিবে না এবং ইহাদের রক্ষা করিয়া উপকারের জন্য সংযুক্ত করিবে এবং যে ভাল পশু ও পক্ষীর হত্যাকারী হইবে তাহাদিগকে শীঘ্র তাড়না দিবে।তবে যে ক্ষেতকে ধ্বংসকারী পঙ্গপালাদি আছে তাহাদিগকে প্রজার রক্ষার নিমিত্ত মারিবে ৷ ৫১ ॥
পয়েন্ট বি নোটেটঃশ্রেষ্ট পশুদিগকে মারিবে না,বরং রক্ষা করিবে। পঙ্গপালাদি ক্ষতিকারক প্রাণীদের প্রজার রক্ষার নিমিত্তে মারিবে।
মুমিনঃভাই,মারার কথাতো বলা হয়েছে।
সনাতনীঃযজুর্বেদ(১৩/৪৭) এ কি বলেছেন দেখুন—
ভাবার্থঃ- কোন মনুষ্য সকলের উপকারী পশুদিগকে কখনও মারিবে না কিন্তু ইহাদের সম্যক্ প্রকারে রক্ষা করিবে এবং ইহা দ্বারা উপকার লইয়া সকল মনুষ্যকে আনন্দ দান করিবে। যে বন্য পশুগুলির দ্বারা গ্রামের পশু, কৃষি ও মনুষ্যের ক্ষতি হয় উহাদিগকে রাজপুরুষ মারিবে বা বন্ধন করিয়া রাখিবে । ৪৭ ॥
পয়েন্ট বি নোটেটঃউপকারী পশুদিককে কখনো মারিবে না।যে বন্য পশুগুলির দ্বারা গ্রামের পশু, কৃষি ও মনুষ্যের ক্ষতি হয় উহাদিগকে রাজপুরুষ মারিবে বা বন্ধন করিয়া রাখিবে ।
ক্ষতিকর প্রাণীদের দন্ড দেওয়া বা মারা কি উচিত নয়?
মুমিনঃসেটা ঠিক আছে,কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতীতো বলেছেন প্রাণী হত্যায় নিষেধ!
সনাতনীঃহিংস্র বা ক্ষতিকর প্রাণীদের হাতে কি প্রাণ দিতে বলেছেন?
মুমিনঃনা,এমন কথা বলেনি হয়তো।
সনাতনীঃদেখুন রামায়ণ কি বলছে,"কামজ ব্যসন তিন প্রকার মানা হয়েছে।এগুলোর মধ্যে মিথ্যা বলা মহাপাপ তথা শেষ দুইটি – পরস্ত্রীগমন এবং অকারণে প্রাণীদের হিংসা করা তার চেয়েও বড়"।
বাল্মিকী রামায়ণ,অরণ্যকান্ড(৭/৩)
মুমিনঃতার মানে মেনে নিচ্ছেন সনাতন ধর্মে প্রাণীহত্যা বৈধ?
সনাতনীঃনা,তবে রাজ্য(দেশ) এবং প্রজা(জনগণ) এর রক্ষার নিমিত্তে হত্যা করা উচিত।আত্মরক্ষার ক্ষেত্রেও করা যেতে পারে।
বিশেষ দ্রষ্টব্যঃ
মহর্ষি দয়ানন্দ সরস্বতী প্রাণীহত্যা সমর্থন করতেন না কিন্তু আত্মরক্ষা,দেশরক্ষা এবং প্রজারক্ষার নিমিত্তে হিংস্র,ক্ষতিকারক পশুদের মারা প্রয়োজন।
"সত্যমেব জয়তে"
★ISDPA★









No comments:
Post a Comment